সোনালী ইনভেস্টমেন্টের এজিএম অনুষ্ঠিত

0
32

সোনালী ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সোনালী ইনভেস্টমেন্ট পিএলসির ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে ১৭ মে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সোনালী ইনভেস্টমেন্টের চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. শওকত আলী খান। সভায় আরও উপস্থিত ছিলেন সোনালী ইনভেস্টমেন্টের পরিচালক খান ইকবাল হোসেন, মোহাম্মদ মিজানুর রহমান ও মো. ইকবাল হোসেন এবং সিইও আশরাফুল হায়দার চৌধুরী। এ ছাড়া অন্যদের মধ্যে ছিলেন সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আবু সাঈদ, মো. রেজাউল করিম ও মো. রফিকুল ইসলাম।