আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে ঢাকা সেন্ট্রাল মেডিকেল কলেজের চুক্তি

0
37

দেশের শীর্ষস্থানীয় শরিয়াহভিত্তিক ব্যাংক আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় ব্যাংকের পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, সব কার্ডহোল্ডার এবং তাদের নির্ভরশীল পরিবার সদস্যরা হাসপাতালে বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন।
অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার মোহাম্মদ হোসেন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আমদাদুল হক ও বাচ্চু শেখ এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আবু কাওছার। হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার মো. নাছির উদ্দিন, হেড অব মার্কেটিং হাদিউল করিম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও জোনাল ইনচার্জ মো. মুসা আলী এবং এক্সিকিউটিভ-করপোরেট মার্কেটিং মো. রাইসুল ইসলাম।