গুলশান অ্যাভিনিউতে ঢাকা ব্যাংকের নতুন শাখার শুভ উদ্বোধন

0
34

ঢাকা ব্যাংক পিএলসি ১৭ মে রাজধানীর গুলশান অ্যাভিনিউতে তাদের ১১৮তম শাখা গুলশান অ্যাভিনিউ শাখার উদ্বোধন করেছে। এ উপলক্ষে হেনা সুবাস্তু স্পেস স্কাইলাইন অ্যাভিনিউতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও পরিচালক এবং বর্তমান এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এ.টি.এম. হায়াতুজ্জামান খান এবং ঢাকা ব্যাংক চেয়ারম্যান আব্দুল হাই সরকার। এ সময় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও ওসমান এরশাদ ফয়েজ এবং পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ আব্দুল্লাহ আল আহসান, আমির উল্লাহ এবং প্রফেসর বিলকিস আরা বেগমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, গ্রাহক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।