সিটিজেনস ব্যাংকের উদ্যোগে প্রশিক্ষণ কর্মসূচি

0
63

সিটিজেনস ব্যাংক পিএলসির উদ্যোগে ক্রেডিট প্রপোজাল অ্যান্ড ডকুমেন্টেশন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের ট্রেনিং একাডেমিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আবদুল লতিফ। এ সময় তিনি ব্যাংকিং কার্যক্রম, ক্রেডিট প্রপোজাল ও ডকুমেন্টেশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও ছিলেন সিটিজেনস ব্যাংকের এসএমআর অ্যান্ড মার্কেটিং প্রধান বিজয় চন্দ্র দাস; ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট প্রধান মো. ইসরাইল হোসেনসহ বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।