জনতা ব্যাংকে অ্যান্টি মানি লন্ডারিং বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

0
45

সম্প্রতি জনতা ব্যাংক পিএলসিতে অ্যান্টি মানি লন্ডারিং বিষয়ে এক ভার্চুয়াল সম্মেলন ব্যামেলকো অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. মজিবর রহমান। ব্যাংকের জিএম এবং চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার মোহাম্মদ সাফায়েত হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের যুগ্ম পরিচালক মো. হাফিজুর রহমানসহ দেশব্যাপী ৯২৫টি শাখার অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার, ১৩ জন বিভাগীয় কমপ্লায়েন্স অফিসার, ৫২ জন এরিয়া কমপ্লায়েন্স অফিসার এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ সম্মেলনে অংশগ্রহণ করেন।