পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথের শুভ উদ্বোধন

0
21

আধুনিক, নিরাপদ ও দ্রুত ব্যাংকিং সেবা প্রদানের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ঢাকায় পূবালী ব্যাংক পিএলসির ইলেকট্রনিক ব্যাংকিং বুথের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আলী এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক প্রফেসর ডা. মোহাম্মদ নাসির উদ্দিন। এ সময় ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির প্রফেসর ডা. হাসিব রহমান ও প্রফেসর ডা. নাসরিন সুলতানা, পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও ঢাকা দক্ষিণ অঞ্চল প্রধান মো. রফিকুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।