শাহজালাল ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজারি কমিটির সভা অনুষ্ঠিত

0
34

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির শরিয়াহ সুপারভাইজারি কমিটির ৯২তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান মুফতী শামছুদ্দীন জিয়া। সভায় ব্যাংকের বিনিয়োগ কার্যক্রমে শরিয়াহ পরিপালনের ওপর গুরুত্বারোপ করা হয় এবং উপস্থাপিত বিভিন্ন বিষয়ে শরিয়াহর আলোকে দিকনির্দেশনা ও অনুমোদন প্রদান করা হয়। সভায় অন্যদের মধ্যে শরিয়াহ্ সুপারভাইজারি কমিটির সদস্য মুফতী মিজানুর রহমান ও মুফতী আব্দুল্লাহ মাসুম উপস্থিত ছিলেন। তা ছাড়া সভায় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং শরিয়াহ সেক্রেটারিয়েটের প্রধান মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।