কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

0
36

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৭৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ এপ্রিল পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির। বোর্ডের শুরুতেই মো. আলী হোসেন ফকিরকে পরিচালনা পর্ষদের সিদ্ধান্তানুযায়ী কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেওয়া হয় এবং এরপর তিনি ৭৪তম সভার সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।
এ. কে. এম. আওলাদ হোসেন, অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন), বাংলাদেশ পুলিশ; মো. আকরাম হোসেন, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি (ফিন্যান্স), বাংলাদেশ পুলিশ; মো. ছিবগাত উল্লাহ, বিপিএম (সেবা), পিপিএম, অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট), পুলিশ হেডকোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ; সরদার নূরুল আমিন, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি (স্পেশাল ব্রাঞ্চ), বাংলাদেশ পুলিশ; কাজী মো. ফজলুল করিম, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি অ্যান্ড রেক্টর, পুলিশ স্টাফ কলেজ, বাংলাদেশ পুলিশ; কামরুল আহসান, ডিআইজি (কনফিডেন্সিয়াল), বাংলাদেশ পুলিশ; মুনতাসিরুল ইসলাম, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (হাইওয়ে পুলিশ), বাংলাদেশ পুলিশ; আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা), অ্যাডিশনাল ডিআইজি, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ পুলিশ; কামরুল হাসান তালুকদার, ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ; সৈয়দ রফিকুল হক, স্বতন্ত্র পরিচালক; মোহাম্মদ তফাজ্জুল হোসেন, এফসিএ, স্বতন্ত্র পরিচালক; কিমিয়া সাআদত, ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব), কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এবং কোম্পানি সচিব সাইফুল আলম এফসিএস সভায় উপস্থিত ছিলেন।