মিডল্যান্ড ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের নিয়ে লিডার্স মিট অনুষ্ঠিত

0
35

মিডল্যান্ড ব্যাংক পিএলসি গত ১১ এপ্রিল এমডিবি ট্রেনিং ইনস্টিটিউটে সব শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে লিডার্স মিট আয়োজন করে। আয়োজনটির মূল উদ্দেশ্য ছিল পারস্পরিক সমন্বয় জোরদার, উন্মুক্ত আলোচনার মাধ্যমে মতামত বিনিময় এবং ব্যাংকের নেটওয়ার্কজুড়ে বিদ্যমান কার্যক্রম ও ব্যবসায়িক চ্যালেঞ্জগুলো চিহ্নিত ও সমাধানের পথ খুঁজে বের করা।
অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও ইমতিয়াজ উদ্দিন আহমেদ শাখা ব্যবস্থাপকদের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও কার্যক্রমগত বিষয়গুলো শোনেন এবং ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবা উন্নয়ন ও সার্বিক কার্যক্রমগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিআরও মো. জাহিদ হোসেন এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিটিও মো. নাজমুল হুদা সরকার। এ ছাড়া সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্য এবং বিভিন্ন শাখার প্রধানরা উপস্থিত ছিলেন।