রেমিট্যান্স সংগ্রহে বিশেষ অবদান রাখার জন্য পূবালী ব্যাংককে গোল্ড অ্যাওয়ার্ড ফর ব্র্যান্ডিং পদক প্রদান করেছে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি)। রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর এনআরবি কর্তৃক আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। অনুষ্ঠানে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর ও আ্যওয়ার্ড কমিটির চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এমএস সেকিল চৌধুরী।
সর্বশেষ
পূবালী ব্যাংক পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৬ জুন ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক...
মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনজুরুর রহমান পূবালী ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন। পরিচালনা পর্ষদের ১৫২০তম সভায় তাকে সর্বসম্মতিক্রমে...
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন এমডি রিয়াদ মাহমুদ চৌধুরী
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হিসেবে যোগ দিয়েছেন রিয়াদ মাহমুদ চৌধুরী। ১৬ জুন ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ মাহমুদ...
সিটিজেনস ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
বেসরকারি সিটিজেনস ব্যাংকের পঞ্চম বার্ষিক সাধারণ সভা বা এজিএম ১৪ জুন ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব...
এনআরবি ব্যাংকে ভিসা প্রিপেইড পে-রোল কার্ড চালু
ভিসা প্রিপেইড পে-রোল কার্ড চালু করার কথা জানিয়েছে বেসরকারি এনআরবি ব্যাংক। ১৫ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের করপোরেট প্রধান...













