রূপালী ব্যাংক পিএলসি ২০২৫ সালে রেমিট্যান্স সংগ্রহে দেশের সেরা ১০ ব্যাংকের স্বীকৃতি হিসেবে টপ ১০ অ্যাওয়ার্ড লাভ করেছে। ১২ এপ্রিল রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে সেন্টার ফর এনআরবির উদ্যোগে আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
পূবালী ব্যাংক পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৬ জুন ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক...
মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনজুরুর রহমান পূবালী ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন। পরিচালনা পর্ষদের ১৫২০তম সভায় তাকে সর্বসম্মতিক্রমে...
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন এমডি রিয়াদ মাহমুদ চৌধুরী
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হিসেবে যোগ দিয়েছেন রিয়াদ মাহমুদ চৌধুরী। ১৬ জুন ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ মাহমুদ...
সিটিজেনস ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
বেসরকারি সিটিজেনস ব্যাংকের পঞ্চম বার্ষিক সাধারণ সভা বা এজিএম ১৪ জুন ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব...
এনআরবি ব্যাংকে ভিসা প্রিপেইড পে-রোল কার্ড চালু
ভিসা প্রিপেইড পে-রোল কার্ড চালু করার কথা জানিয়েছে বেসরকারি এনআরবি ব্যাংক। ১৫ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের করপোরেট প্রধান...













