সোনালী ব্যাংক পিএলসির শরিয়াহ সুপারভাইজারি কমিটির ৩০তম সভা সম্পন্ন হয়েছে। ৩১ মার্চ ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিচালনা পর্ষদ কক্ষে এই সভাটি আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক। অনুষ্ঠানে কমিটির অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ নুরুল্লাহ্, মুফতি ড. মোহাম্মাদ মাসুম বিল্লাহ্, মুফতি মো. মাকসুদুল হক এবং অধ্যাপক ড. মুহা. শহীদুল্লাহ। এ ছাড়াও সভায় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. শওকত আলী খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
সভার প্রারম্ভে পুনর্গঠিত শরিয়াহ সুপারভাইজারি কমিটির নবনিযুক্ত সদস্যদের ব্যাংকের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে ব্যাংকের শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রমের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা এবং এর প্রসারে প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।














