জনতা ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

0
70

জনতা ব্যাংক পিএলসির ৮৭৯তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমানের সভাপতিত্বে ৩১ মার্চ এ সভার আয়োজন করা হয়। এতে পর্ষদ পরিচালক বদরে মুনির ফেরদৌস, ড. মো. আব্দুস সবুর, আব্দুল মজিদ শেখ, আব্দুল আউয়াল সরকার, ড. মো. শাহাদাৎ হোসেন, মো. আহসান কবীর ও মো. ওবায়দুল হক উপস্থিত ছিলেন। এ ছাড়া অন্যদের মধ্যে ছিলেন জনতা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. মজিবর রহমান এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী আব্দুর রহমান ও মো. ফয়েজ আলম। সভায় শ্রেণিকৃত খেলাপি ঋণ আদায়সহ ব্যাংকের অন্যান্য করণীয় বিষয়ে আলোচনা করা হয়।