কমিউনিটি ব্যাংক ও আমরা নারীর ক্যানসার সচেতনতা সেমিনার

0
209

বিশ্ব ক্যানসার দিবস ৪ ফেব্রুয়ারি উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যচর্চা জোরদারের লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিলসি এবং আমরা নারীর যৌথ উদ্যোগে ক্যানসার ও স্বাস্থ্য সচেতনতাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ সেমিনারে ব্যাংকের হেড অফিস ও ঢাকার বিভিন্ন ব্রাঞ্চের নারী কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন দ্য ডিরেক্টরেট জেনারেল অব হেলখ সার্ভিসেসের (ডিজিএইচএস) সহকারী অধ্যাপক ডা. মো. খাদেমুল বাশার এবং দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হসপিটাল (এনআইসিআরএইচ) সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. বুশরা নূর আল চৌধুরী।