ট্রাস্ট ব্যাংকের নওগাঁ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন

0
79

ট্রাস্ট ব্যাংক পিএলসি সম্প্রতি নওগাঁ সদর সড়কের গৌড় প্লাজায় নওগাঁ শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষে নতুন শাখা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও আহসান জামান চৌধুরী প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্যবসা বিভাগের প্রধান মো. মাহবুব হোসেন এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সাধারণ সেবা-নিরাপত্তা বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মামুন অর রশীদ। এ ছাড়া অন্যদের মধ্যে ছিলেন স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও ট্রাস্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।