প্রজেক্ট টুমরোর সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা

0
113

ডিজিটাল ফিন্যান্সিয়াল সিস্টেমের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন জোরদার এবং গ্রাহক অনবোর্ডিং প্রক্রিয়া সহজ করতে প্রজেক্ট টুমরো সফটওয়্যার লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে উদ্ভাবনী আর্থিক পরামর্শ সেবা ও প্রযুক্তিনির্ভর প্রক্রিয়া সংযুক্ত করে দেশের বিভিন্ন শ্রেণির গ্রাহকদের জন্য আনুষ্ঠানিক আর্থিক সেবায় প্রবেশাধিকার সম্প্রসারণে কাজ করবে কমিউনিটি ব্যাংক।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর ও বিনিময় করেন কমিউনিটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং প্রজেক্ট টুমরো সফটওয়্যার লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এসকেএম শরিফুল আলম, পিএমপি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী, সিআইটিও ও হেড অব ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ও ডেপুটি হেড অব আরএমডি মো. তানজিম মোর্শেদ ভূঁইয়া, হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব অপারেশনস শরফুদ্দিন মো. রেদওয়ান পাটওয়ারী, শেখ পারভেজ মারেকার, হেড অব এজন্ট ব্যাংকিং, ফরেন রেমিট্যান্স, এসবিইউ, অ্যান্ড ট্রানজেকশন ব্যাংকিং; হেড অব এসএমই হোসেন-আল-সাফীর চৌধুরী; হেড অব এগিকালচার শরীফ হাসান মামুন; হেড অব এডিসি ও হেড অব এমডিস কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।