নারী গ্রাহকদের বৈদ্যুতিক টু-হুইলার যানবাহন ক্রয়ে বিশেষ সুবিধা দিতে আরএস গোল্ড লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় ব্যাংকের করপোরেট অফিসে এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অংশীদারত্বের আওতায় প্রাইম ব্যাংকের উইমেন ব?্যাংকিং প্ল্যাটফর্ম নীরা গ্রাহকরা আরএস গোল্ড লিমিটেডের কাছ থেকে পরিবেশবান্ধব টু-হুইলার ইলেকট্রিক যানবাহন ক্রয়ে বিশেষ অফার ও বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন। চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন শায়লা আবেদিন, হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট, কনজ্যুমার ব্যাংকিং ডিভিশন এবং আরএস গোল্ড লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক মুসরায় আলম ইরাজ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের উইমেন ব্যাংকিং (নীরা) বিভাগের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড প্রপোজিশন ম্যানেজার ফাতেমা আক্তার নাজ এবং আরএস গোল্ড লিমিটেডের হেড অব অপারেশন্স তানভীর আহমেদ শান্তসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সর্বশেষ
বন্যাদুর্গতদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
২২ জুলাই শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু এলাকায় ৩০৫০টি অসহায় ও...
ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ ২২ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...
আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের সমঝোতা স্মারক স্বাক্ষর
আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজের...
নগদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহককে ব্যাংকিং সেবা দেবে এনআরবি ব্যাংক
গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাপ্রতিষ্ঠান নগদ। এ লক্ষ্যে প্রতিষ্ঠান...
টানা চতুর্থবার দেশের সেরা ইএসজি ব্যাংকের স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০২৬-এ বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো এ আন্তর্জাতিক...













