গুলশান অ্যাভিনিউয়ে সিআরএম সুবিধা চালু করল ওয়ান ব্যাংক

0
107

ওয়ান ব্যাংক পিএলসি তার গ্রাহকদের জন্য আরও সুবিধাজনক, আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) সুবিধা চালু করেছে। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের পরিচালক অনন্যা দাস গুপ্তা সদ্য স্থাপিত সিআরএম বুথটির উদ্বোধন ঘোষণা করেন।
ওয়ান ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকসেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার ও নিরাপদ ব্যাংকিং সমাধান প্রদানে ব্যাংকের অঙ্গীকার আরও দৃঢ় হলো। ব্যাংক কর্তৃপক্ষ বলছে, গুলশান অ্যাভিনিউয়ে ব্যাংকিং সেবা চালু করার মাধ্যমে ওয়ান ব্যাংক তার সেবার সংযোগস্থলগুলোর আধুনিকায়ন, গ্রাহক অভিজ্ঞতা উন্নয়ন ও দেশব্যাপী ব্র্যান্ড উপস্থিতি আরও শক্তিশালী করার চলমান কৌশলকে তুলে ধরেছে। উল্লেখ্য, নতুন সিআরএম বুথটি ওয়ান ব্যাংকের গুলশান ইসলামী ব্যাংকিং শাখায় (৯৭, বীর উত্তম মীর শওকত সড়ক; গুলশান অ্যাভিনিউ) স্থাপন করা হয়েছে।