জনতা ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

0
126

জনতা ব্যাংক পিএলসির ৮৭৫তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের পরিচালক বদরে মুনির ফেরদৌস, ড. মো. আব্দুস সবূর, আব্দুল মজিদ শেখ, আব্দুল আউয়াল সরকার, ড. মো. শাহাদাৎ হোসেন, মো. আহসান কবীর, মো. ওবায়দুল হক, অধ্যাপক ড. এ. এ. মাহবুব উদ্দিন চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর মো. মজিবর রহমান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী আব্দুর রহমান ও মো. ফয়েজ আলম উপস্থিত ছিলেন।