প্রাইম ব্যাংকের উদ্যোগে বুয়েটে আর্থিক অন্তর্ভুক্তিবিষয়ক সেমিনার

0
172

প্রাইম ব্যাংক পিএলসির উদ্যোগে সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন : এনগেজিং অ্যান্ড ইন্সপায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ফ্ল্যাগশিপ উদ্যোগ প্রাইমএকাডেমিয়ার আওতায় আয়োজিত এ সেমিনারে সহযোগিতায় ছিল বুয়েট ক্যারিয়ার ক্লাব। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব কনজিউমার অ্যান্ড এসএমই ব্যাংকিং এম নাজিম এ চৌধুরী। তিনি বলেন, এআই, ডেটানির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং উদ্ভাবনী প্রযুক্তি ব্যাংক খাতকে দ্রুত রূপান্তরের পথে এগিয়ে নিচ্ছে।
ব্যাংকের এসইভিপি ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন তার বক্তব্যে টেকসই আর্থিক প্রতিষ্ঠান গড়ে তুলতে নারী নেতৃত্ব, নৈতিক ব্যাংকিং ও মূল্যবোধভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এমএম মাহবুব হাসান সেমিনারে আর্থিক সাক্ষরতা ও সঠিক অর্থ ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে বলেন, সময়োপযোগী ও কাঠামোবদ্ধ ব্যাংকিং জ্ঞান তরুণদের দায়িত্বশীল আর্থিক নাগরিক ও ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।