দেশব্যাপী ডিজিটাল আর্থিক সেবাকে আরও নিরবচ্ছিন্ন ও কার্যকর করতে পূবালী ব্যাংক পিএলসি বিকাশের সঙ্গে একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে সারা দেশের বিকাশের এজেন্ট, ডিস্ট্রিবিউটর ও অংশীদারদের জন্য ২৪ ঘণ্টা স্বয়ংক্রিয় ক্যাশ ম্যানেজমেন্ট সেবা চালু করা হচ্ছে, যা পূবালী ব্যাংকের বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্ক ও প্রযুক্তিনির্ভর সেবার সমতাকে আরও শক্তিশালী করবে। এই অংশীদারত্বের আওতায় পূবালী ব্যাংকে হিসাব পরিচালনাকারী বিকাশের এজেন্ট ও ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক সার্বণিক স্বয়ংক্রিয় ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধা গ্রহণ করতে পারবে। এর মাধ্যমে নির্বিঘ্নে অর্থ স্থানান্তর, তাৎক্ষণিক সেটেলমেন্ট এবং উন্নত তারল্য ব্যবস্থাপনা নিশ্চিত হবে। ফলে প্রচলিত ব্যাংকিং সময়সীমার সীমাবদ্ধতা ছাড়াই অংশীদাররা তাদের ব্যবসায়িক কার্যক্রম আরও দ্রুত, সহজ ও দক্ষভাবে পরিচালনা করতে সম হবেন।
সম্প্রতি পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আলী এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদিরের উপস্থিতিতে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে বিনিময় করেন পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের প্রধান মো. রবিউল আলম এবং বিকাশের সিএফও মইনুদ্দিন মোহাম্মদ রাহগির।














