এবি ব্যাংকের কৌশলগত পরিকল্পনা ২০২৬ অনুষ্ঠিত

0
131

এবি ব্যাংক পিএলসির উত্তরবঙ্গের শাখা ও উপশাখা ব্যবস্থাপকদের নিয়ে সম্প্রতি কৌশলগত পরিকল্পনা ২০২৬ শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেশনটির সভাপতিত্ব করেন এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও রিয়াজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জেড এম বাবর খান, মহাদেব সরকার সুমন এফসিএ এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইফতেখার এনাম আওয়াল। ওই সেশনে উত্তরবঙ্গের শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এ সময় ব্যাংকের পূর্ববর্তী বছরের আর্থিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ২০২৬ সালে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা হয়।