৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ঢাকা ব্যাংক

0
48

ঢাকা ব্যাংক পিএলসি যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে দোয়া মাহফিল এবং কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান আব্দুল হাই সরকার, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও ওসমান এরশাদ ফয়েজ, ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্মকর্তারা, বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।