প্রিমিয়ার ব্যাংক পিএলসি ২৬ অক্টোবর গৌরবের সঙ্গে উদযাপন করল তাদের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ব্যাংকিং ফর গ্রেটার গুড-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনটি উদযাপিত হয় ব্যাংকের বনানীস্থ প্রধান কার্যালয়ে। অনুষ্ঠানটির উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটি চেয়ারম্যান মো. ফোরকান হোসেন; স্বতন্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম; স্বতন্ত্র পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটি চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন; স্বতন্ত্র পরিচালক অধ্যাপক শেখ মোর্শেদ জাহান এবং স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম নুরুল আলম, এফসিএস।
ব্যাংকের ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আবু জাফর; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ ক্রেডিট অফিসার মোহাম্মদ আল-আমীন এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও রিটেইল ব্যাংকিং বিভাগ এস এম ওয়ালি উল মোর্শেদ।













