সিটি ব্যাংক সম্প্রতি একেএম সায়েফ উল্লাহ কাউসারকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পদোন্নতি দিয়েছে। তিনি একই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স হিসেবে কর্মরত ছিলেন। সায়েফ উল্লাহ কাউসার ২০১৯ সালে ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্সের প্রধান হিসেবে সিটি ব্যাংকে যোগদান করেন এবং ব্যাংকের একটি শক্তিশালী ঝুঁকিভিত্তিক অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম পুনর্গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ২২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সায়েফ এর আগে সিটি ব্যাংক এনএ (বাংলাদেশ ও ফিলিপাইন), প্যাসিফিক বিডি টেলিকম লিমিটেড এবং কেপিএমজির (বাংলাদেশ ও কাতার) বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। সায়েফ ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশের (আইসিএবি) একজন ফেলো চার্টার্ড অ্যাকাউট্যান্ট এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব ইংল্যান্ড এবং ওয়েলসের (আইসিএইইউ) অ্যাসোসিয়েট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট।
সর্বশেষ
বন্যাদুর্গতদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
২২ জুলাই শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু এলাকায় ৩০৫০টি অসহায় ও...
ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ ২২ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...
আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের সমঝোতা স্মারক স্বাক্ষর
আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজের...
নগদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহককে ব্যাংকিং সেবা দেবে এনআরবি ব্যাংক
গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাপ্রতিষ্ঠান নগদ। এ লক্ষ্যে প্রতিষ্ঠান...
টানা চতুর্থবার দেশের সেরা ইএসজি ব্যাংকের স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০২৬-এ বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো এ আন্তর্জাতিক...














