সাউথইস্ট ব্যাংক পিএলসির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

0
354

সাউথইস্ট ব্যাংক পিএলসির ৩০তম (ভার্চুয়াল) বার্ষিক সাধারণ সভা গত ১৭ সেপ্টেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের চেয়ারম্যান এমএ কাশেম সভাপতিত্ব করেন। সভায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করেন ব্যাংকের ভাইস চেয়ারপারসন মিসেস রেহানা রহমান। এ ছাড়াও বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন পর্ষদের পরিচালকবৃন্দ মিসেস জোসনা আরা কাশেম, মিসেস দুলুমা আহমেদ, নাসির উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান (চেয়ারম্যান, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি), মো. রফিকুল ইসলাম (প্রতিনিধি পরিচালক এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি), মো. নুরুল ইসলাম (প্রতিনিধি পরিচালক সিঙ্গেল ক্লিক আইটি সল্যুশন (প্রা:) লিমিটেড), স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী (চেয়ারম্যান, অডিট কমিটি) এবং ড: মো. মজিবুর রহমান (পিএইচডি)। সভায় আরও সংযুক্ত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী এবং সচিব মামুনুর রশীদ, এফসিএস। ব্যাংকের সম্মানিত উদ্যোক্তা এবং বিপুলসংখ্যক শেয়ারহোল্ডাররা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহন করেন।