সাউথইস্ট ব্যাংক ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর

0
136

সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি পে-রোল ব্যাংকিং সেবা, কালেকশন সার্ভিস, পেমেন্ট সার্ভিস এবং অন্যান্য ব্যাংকিং সেবা প্রদানের জন্য ঢাকায় ব্যাংকের হেড অফিসে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সাউথইস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন এবং প্রগতি লাইফের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. জালালুল আজিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন।
প্রগতি লাইফের কর্মী এবং নির্বাহীরা সাউথইস্ট ব্যাংক পিএলসি পে-রোল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে তাদের বেতন এবং অন্যান্য সুবিধা পাবেন। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-সাউথইস্ট ব্যাংক পিএলসির বিস্তৃত ডেলিভারি চ্যানেলের মাধ্যমে তাদের বীমা প্রিমিয়াম সংগ্রহ করতে এবং তাদের ওয়ার্কস্টেশন থেকে করপোরেট পেমেন্ট মডিউল (সিপিএম) সিস্টেমের মাধ্যমে বীমা দাবি পরিশোধ এবং যেকোনো ধরনের তহবিল স্থানান্তর করতে সক্ষম হবেন। অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবিদুর রহমান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।