সাউথইস্ট ব্যাংক এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

0
151

সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং ন্যাশনাল পেনশন অথরিটির মধ্যে ইউনিভার্সাল পেনশন স্কিমের আওতায় মাসিক চাঁদা সংগ্রহের সুবিধার্থে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি ১৫ মে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এই কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে সাউথইস্ট ব্যাংকের বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ও শাখা নেটওয়ার্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে এবং নিরাপদ ও কার্যকরভাবে চাঁদা প্রদান করতে পারবে যা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য ও সুবিধাজনক হবে। এই উদ্যোগ সরকারের একটি অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ এবং টেকসই পেনশন ব্যবস্থা গঠনের লক্ষ্যে সহায়ক হবে।
সাউথইস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী এবং ন্যাশনাল পেনশন অথরিটির নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দীন খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি বিনিময় করেন।