সাউথইস্ট ব্যাংক পিএলসির ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির এফসিএ সভাপতিত্ব করেন। এজিএমে ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করা হয়। ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন ভাইস চেয়ারম্যান মো. আকিকুর রহমান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক এমএ কাশেম, সাবেক চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক আজিম উদ্দিন আহমেদ এবং উদ্যোক্তা পরিচালক দুলুমা আহমেদ ও জোসনা আরা কাশেম। এছাড়া ছিলেন পর্ষদ পরিচালক রেহানা রহমান, নাসির উদ্দিন আহমেদ ও মো. রফিকুল ইসলাম (প্রতিনিধি পরিচালক-এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড) এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন। সভায় আরো সংযুক্ত ছিলেন ব্যাংকের এমডি নুরুদ্দীন মো. ছাদেক হোসাইন এবং কোম্পানি সচিব একেএম নাজমুল হায়দার। ব্যাংকের উদ্যোক্তা এবং বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার ডিজিটাল প্লাটর্ফমের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন।
সর্বশেষ
বন্যাদুর্গতদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
২২ জুলাই শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু এলাকায় ৩০৫০টি অসহায় ও...
ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ ২২ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...
আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের সমঝোতা স্মারক স্বাক্ষর
আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজের...
নগদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহককে ব্যাংকিং সেবা দেবে এনআরবি ব্যাংক
গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাপ্রতিষ্ঠান নগদ। এ লক্ষ্যে প্রতিষ্ঠান...
টানা চতুর্থবার দেশের সেরা ইএসজি ব্যাংকের স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০২৬-এ বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো এ আন্তর্জাতিক...













