সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. মাছুম উদ্দিন খান। এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান কার্যালয়ের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৬ সালে অগ্রণী ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং সেক্টরে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি বেসিক ব্যাংকে কর্মরত ছিলেন। ২০১৯ সালে সাউথইস্ট ব্যাংকে যোগদান করার আগে তিনি দি সিটি ব্যাংকেও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সুদীর্ঘ ২৬ বছরের কর্মময় জীবনে তিনি প্রধান কার্যালয়ের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, ফরেন ট্রেড, মাইক্রো ক্রেডিট, স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ইত্যাদি বিভাগের প্রধান হিসাবে এবং শাখা ব্যবস্থাপনায় অত্যন্ত দক্ষতার স্বাক্ষর রাখেন। তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের ফাইন্যান্স ও ব্যাংকিং বিষয়ে স্নাতক ও ফাইনান্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে একই বিশ^বিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে এমবিএ সম্পন্ন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশে একজন ডিপ্লোমেড অ্যাসোসিয়েট।
Home প্রেস রিলিজ সাউথইস্ট ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. মাছুম উদ্দিন খান
সর্বশেষ
পূবালী ব্যাংক পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৬ জুন ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক...
মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনজুরুর রহমান পূবালী ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন। পরিচালনা পর্ষদের ১৫২০তম সভায় তাকে সর্বসম্মতিক্রমে...
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন এমডি রিয়াদ মাহমুদ চৌধুরী
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হিসেবে যোগ দিয়েছেন রিয়াদ মাহমুদ চৌধুরী। ১৬ জুন ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ মাহমুদ...
সিটিজেনস ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
বেসরকারি সিটিজেনস ব্যাংকের পঞ্চম বার্ষিক সাধারণ সভা বা এজিএম ১৪ জুন ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব...
এনআরবি ব্যাংকে ভিসা প্রিপেইড পে-রোল কার্ড চালু
ভিসা প্রিপেইড পে-রোল কার্ড চালু করার কথা জানিয়েছে বেসরকারি এনআরবি ব্যাংক। ১৫ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের করপোরেট প্রধান...














