সর্বাধিক শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক হওয়ার মাইলফলক উদযাপন করেছে আইএফআইসি ব্যাংক। গতকাল রাজধানীর পুরানা পল্টনের আইএফআইসি টাওয়ারে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের এমডি ও সিইও শাহ এ সারওয়ার এবং উপব্যবস্থাপনা পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রতিটি শাখা-উপশাখায় নিয়োজিত কর্মীরা। দেশের জেলা, উপজেলা, শহর, গ্রামে আইএফআইসি ব্যাংকের ১ হাজার ২৪৩টি শাখা-উপশাখা রয়েছে। প্রত্যেকটিতেই আছে ওয়ান স্টপ সার্ভিস ও নিজস্ব কর্মীর মাধ্যমে পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা।
সর্বশেষ
ডাচ-বাংলা ব্যাংকের ব্যবসায়িক কৌশল পর্যালোচনা
ডাচ-বাংলা ব্যাংক পিএলসির রাজশাহী ও রংপুর অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে স্ট্র্যাটেজিক কনক্লেভ শীর্ষক একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার...
সোনালী ব্যাংক স্টাফ কলেজে সোলার সিস্টেম উদ্বোধন
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসির বিভিন্ন কার্যালয় ও স্থাপনায় বিদ্যুৎ খরচ কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই ধারাবাহিকতায় রাজধানীর উত্তরার...
কমিউনিটি ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক উইং কমিউনিটি ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীতে কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত...
ব্লুচিজে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের প্রায়োরিটি গ্রাহকরা
সম্প্রতি প্রাইম ব্যাংক পিএলসি এবং ব্লুচিজের মধ্যে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকরা ব্লুচিজে বিশেষ ছাড় ও...
বন্যাদুর্গতদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
২২ জুলাই শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু এলাকায় ৩০৫০টি অসহায় ও...














