শাহ্জালাল ইসলামী ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন

0
133

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন ২০২৩ সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. নুরুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ও বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক একরামুল হক ও নাসির উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের পরিচালক মো. জাবদুল ইসলাম।