গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে নতুনভাবে সজ্জিত সুপরিসর জায়গায় শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির সেন্ট্রালাইজড ট্রেড সার্ভিসেস ডিভিশন (সিটিএসডি), গুলশান হাব, ঢাকা ৫ অক্টোবর থেকে নতুন ঠিকানায় (ডেভোটেক টেকনোলজি পার্ক লিমিটেড, হোল্ডিং নম্বর-১১, সড়ক নম্বর-১১৩/এ, গুলশান, ঢাকা) ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা এবং ঝুঁকিমুক্ত সেবা প্রদানের লক্ষ্যে ব্যাংকের আমদানি ও রপ্তানি বাণিজ্য কেন্দ্রীয়ভাবে পরিচালনা করার নীতিগত সিদ্ধান্তের কারণে ওই সেন্ট্রালাইজড ট্রেড সার্ভিসেস ডিভিশন, গুলশান হাব, ঢাকাকে নতুন জায়গায় স্থানান্তর করা হয়েছে। ৬ অক্টোবর শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর মোসলেহ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইমতিয়াজ ইউ. আহমেদ এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমএম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। তা ছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও সেন্ট্রালাইজড ট্রেড সার্ভিসেস ডিভিশনের প্রধান গালিব মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কেএম হারুনুর রশীদ।
সর্বশেষ
বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণে ট্রাস্ট ব্যাংকের চুক্তি
দেশব্যাপী সিএমএসএমই ক্লাস্টার এবং এমএসএমই খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকে দুটি পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। এ উপলক্ষে ১৯...
সাউথইস্ট ব্যাংকের নতুন ১০ এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন
আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রাখতে সাউথইস্ট ব্যাংক পিএলসি নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, মৌলভীবাজার, ফেনী ও কুমিল্লায় মোট ১০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু করেছে।...
বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন তহবিলে অংশগ্রহণে আইপিডিসির চুক্তি
দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা (এমএসএমই) খাতে অর্থায়ন সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন তহবিলের সঙ্গে অংশগ্রহণ চুক্তি (পার্টিসিপেশন এগ্রিমেন্ট) স্বাক্ষর করেছে আইপিডিসি ফাইন্যান্স...
প্রাইম ব্যাংক এবং কেনসো, ইউজেন ঢাকা এবং ইউজেন ওয়াটারফ্রন্টের মধ্যে চুক্তি
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি কেনসো, ইউজেন ঢাকা এবং ইউজেন ওয়াটারফ্রন্টের সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে নীরা ও প্রায়োরিটি গ্রাহকরা বিশেষ...
বাংলাদেশ ব্যাংকের দুই পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় যমুনা ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি
বাংলাদেশ ব্যাংকের দুটি গুরুত্বপূর্ণ পুনঃঅর্থায়ন স্কিমÑ ফাইন্যান্সিয়াল সেক্টর ফান্ড ফর দি ডেভেলপমেন্ট অব মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইস এবং ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিমের আওতায় বাংলাদেশ...













