শাহজালাল ইসলামী ব্যাংকের আর্থিক সহায়তা

0
85

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলার সদর এলাকার কাচু মিয়ার কলোনির বাসিন্দা মোছা. ফাহমিদা আক্তারের দুই পায়ের হাড়ের পচে যাওয়া অংশের অপারেশনের জন্য ১০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। ৮ সেপ্টেম্বর শাহজালাল ইসলামী ব্যাংকের এসএভিপি এবং সুবিদ বাজার শাখার ব্যবস্থাপক একে রেজা আহমেদ চৌধুরী ব্যাংকের পক্ষ থেকে ফাহমিদা আক্তারকে ওই অনুদানের চেক প্রদান করেন। চেক প্রদানকালে অন্যান্যদের মধ্যে ব্যাংকের সুবিদ বাজার শাখার জেইও রেজা নুরতাজ জামান এবং সিনিয়ার অফিসার মো. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।