শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির অ্যান্টি মানি লন্ডারিং ডিভিশনের উদ্যোগে এবং চট্টগ্রাম জোনাল অফিসের সহযোগিতায় ১৬ মে চট্টগ্রামের স্থানীয় এক হোটেলে ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ৩২টি শাখাগুলোর শাখা অ্যান্টি মানি লন্ডারিং পরিপালন কর্মকর্তাদের (ব্যামেলকো) নিয়ে জোনাল ওয়ার্কশপ অন এএমএল/সিএফটি কমপ্লায়েন্স ফর ব্যামেলকোস-চট্টগ্রাম জোন শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় মো. মোশাররফ হোসেন, যুগ্ম পরিচালক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। তা ছাড়া কর্মশালায় শাহজালাল ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান অ্যান্টি মানি লন্ডারিং পরিপালন কর্মকর্তা মোস্তফা হোসেন অ্যান্টি মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও আঞ্চলিক প্রধান, চট্টগ্রাম রাশেদ সরওয়ার, করপোরেট প্রধান কার্যালয়ের অ্যান্টি মানি লন্ডারিং বিভাগের প্রধান ও উপপ্রধান অ্যান্টি মানি লন্ডারিং পরিপালন কর্মকর্তা মো. আসাদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
Home প্রেস রিলিজ শাহজালাল ইসলামী ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ কর্মশালা
সর্বশেষ
বন্যাদুর্গতদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
২২ জুলাই শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু এলাকায় ৩০৫০টি অসহায় ও...
ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ ২২ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...
আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের সমঝোতা স্মারক স্বাক্ষর
আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজের...
নগদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহককে ব্যাংকিং সেবা দেবে এনআরবি ব্যাংক
গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাপ্রতিষ্ঠান নগদ। এ লক্ষ্যে প্রতিষ্ঠান...
টানা চতুর্থবার দেশের সেরা ইএসজি ব্যাংকের স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০২৬-এ বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো এ আন্তর্জাতিক...













