শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির করপোরেট প্রধান কার্যালয়ে এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের সহায়তায় সম্প্রতি ব্যাংকের সিলেট দরগাহ গেট শাখা প্রাঙ্গণে সিলেট অঞ্চলে সাত শাখার সিএমএসএমই নারী উদ্যোক্তাদের উন্নয়নে প্রায় ১০০ জন নারী উদ্যোক্তাদের উপস্থিতিতে এক আর্থিক সাক্ষরতা কর্মসূচির আয়োজন করে। সিএমএসএমই খাতের বিকাশ ও উন্নয়নের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থানমুখী ও শিল্পভিত্তিক অর্থনীতির দেশ গড়ে তোলার লক্ষ্যে এবং নারী উদ্যোক্তাদের মাঝে সহজশর্তে অর্থ প্রাপ্তির সুযোগ ও আর্থিক সাক্ষরতা নিশ্চিতকল্পে ব্যাংকের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ওই আর্থিক সাক্ষরতা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমএম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থনৈতিক উন্নয়নে ও জিডিপিতে নারীদের অবদানের কথা উল্লেখ করে এসএমই বিনিয়োগের ওপর জোর দেন। নারীদের আর্থিক স্বাধীনতা এবং উদ্যোক্তা হওয়ার গুরুত্ব তুলে ধরে দৃঢ় সংকল্প ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আবদুর রহিম, ব্যাংকের সিলেট শাখার ব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মো. তোফায়েল ইয়াকুব এবং দরগাহ গেট শাখার ব্যবস্থাপক মো. খুরশিদ আলমসহ শাখার ও প্রধান কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Home প্রেস রিলিজ শাহজালাল ইসলামী ব্যাংকের সিলেট অঞ্চলের নারী উদ্যোক্তাদের উন্নয়নে আর্থিক সাক্ষরতা কর্মসূচি
সর্বশেষ
সামাজিক সুরক্ষায় এডিবির ২৫০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশ সরকারকে দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থার দক্ষতা, পরিধি এবং কার্যকারিতা উন্নত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সংস্কারসমূহ কার্যকর ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে...
কমিউনিটি ব্যাংক ও লিমেরিক ডিস্টি”বিউশনের কৌশলগত অংশীদারত্ব
দেশের মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ খাতে আর্থিক সহায়তা সসমৎ্রসারণে কৌশলগত অংশীদারত্ব গড়ে শংলেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং লিমেরিক ডিস্ট্রিবিউশন লিমিটেড (এলডিএল)। এ...
এমটিবির উদ্যোগে বাংলাদেশে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগবিষয়ক কর্মশালা
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসির উদ্যোগে সম্প্রতি বাংলাদেশে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে ও এমএনসি ব্যাংকিং...
ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি রেমিট্যান্স। প্রবাসীদের ঘামঝরা এই অর্থ শুধু পরিবারের মুখে হাসিই ফোটায় না, দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডারও সমৃদ্ধ করে। তবে দীর্ঘদিন...
এনসিসি ব্যাংক ও বিডার ও মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
বিনিয়োগকারীদের জন্য সেবা সহজতর, দ্রুততর ও সমন্বিত করার লক্ষ্যে এনসিসি ব্যাংক ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ...













