রেমিট্যান্স গ্রাহকদের সম্মাননা দিল ব্র্যাক ব্যাংক

0
390

প্রবাসী পরিবারকে ব্যাংকিং সেবা প্রদানে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনকারী কর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক। দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে ভূমিকা রাখায় তাদের এই সম্মাননা দেওয়া হয়। ব্যাংকটির মোট ৪৫ জন কর্মীকে এই সম্মাননা জানানো হয়, যেখানে ছিলেন ব্রাঞ্চ কর্মী, এজেন্ট ব্যাংকিং টিম, সেলস টিম এবং এজেন্ট ব্যাংকিং পার্টনাররা। প্রবাসী পরিবার ও তারা প্রবাসী পরিবার অ্যাকাউন্ট ওপেনিং ক্যাম্পেইনের পারফর্মেন্সের ভিত্তিতে তাদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়।
২৬ অক্টোবর ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান পুরস্কারপ্রাপ্ত সহকর্মীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। তিনি বলেন, আমরা দেশের প্রবাসী আয় বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সহকর্মীরা বৈধ চ্যানেলে প্রবাসী আয় নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সম্মাননাপ্রাপ্ত এই সহকর্মীরা আমাদের এই প্রচেষ্টার প্রতিফলন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি, এফআই অ্যান্ড করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, সিএফএ; হেড অব রেমিটেন্স অ্যান্ড প্রবাসী ব্যাংকিং শাহরিয়ার জামিল ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।