রবি আজিয়াটা লিমিটেডকে পূর্ণাঙ্গ ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। এর ফলে প্রতিষ্ঠানটির ফাইন্যান্সিয়াল অপারেশন আরও উন্নত হবে। এই চুক্তির ফলে দেশের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানিটি এখন থেকে ব্র্যাক ব্যাংকের বিস্তৃত ট্রানজ্যাকশন ব্যাংকিং সক্ষমতার সুবিধা কাজে লাগাতে পারবে। এগুলোর মধ্যে রয়েছে বিল কালেকশন, পেমেন্ট এবং লিকুইডিটি ম্যানেজমেন্টসহ ট্রানজেকশন ব্যাংকিংয়ের আরও অনেক সুবিধা। দেশব্যাপী ব্র্যাক ব্যাংকের ১৮৭টি ব্রাঞ্চ, ৬২টি সাব-ব্রাঞ্চ এবং ১,১১৪টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের সমন্বিত বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ব্যবহার করে রবি আজিয়াটা স্ট্যান্ডার্ড ব্যাংকিং আওয়ারের পর, এমনকি ছুটির দিনও দক্ষতার সঙ্গে নিজেদের ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন পরিচালনা করতে পারবে। এ ছাড়াও করপোরেট এবং ইনস্টিটিউশনাল ক্লায়েন্টদের জন্য ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম কর্পনেট ব্যবহার করে রবি ২৪/৭ পেমেন্ট প্রসেস করতে পারবে।
সর্বশেষ
বন্যাদুর্গতদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
২২ জুলাই শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু এলাকায় ৩০৫০টি অসহায় ও...
ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ ২২ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...
আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের সমঝোতা স্মারক স্বাক্ষর
আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজের...
নগদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহককে ব্যাংকিং সেবা দেবে এনআরবি ব্যাংক
গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাপ্রতিষ্ঠান নগদ। এ লক্ষ্যে প্রতিষ্ঠান...
টানা চতুর্থবার দেশের সেরা ইএসজি ব্যাংকের স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০২৬-এ বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো এ আন্তর্জাতিক...













