ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সন্যাসগাছা বাজার উপশাখা যশোরের কেশবপুরে ১৮ নভেম্বর উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ইভিপি ও জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান মো. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ব্রাঞ্চেস কন্ট্রোল ডিভিশনের প্রধান মো. শফিকুল ইসলাম, খুলনা আঞ্চলিক প্রধান আহমেদ আশিক রাজী, কেশবপুর শাখা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান গোলদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ও শরিয়াহভিত্তিক ব্যাংকিং সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সমাজের সব স্তরে আর্থিক অন্তর্ভুক্তির জন্য কাজ করে যাচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। তারা বলেন, ইসলামী শরিয়াহর উদ্দেশ্যের আলোকে ক্ষুদ্র বিনিয়োগ, এসএমই, কৃষি ও কর্মসংস্থানকে প্রাধান্য দিয়ে এই উপশাখার আমানত এই এলাকাতেই বিনিয়োগ করা হবে। নতুন উপশাখায় আমানত, বিনিয়োগ, রেমিট্যান্স সেবাসহ সব ধরনের ব্যাংকিং সুবিধা গ্রহণের জন্য তারা গ্রাহকদের প্রতি আহ্বান জানান।
সর্বশেষ
মার্কেন্টাইল ব্যাংকের প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের মধ্যে উপহারসামগ্রী হস্তান্তর
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি আশকোনা হজ ক্যাম্পে প্রথম হজ ফ্লাইটের হাজিদের মধ্যে হজের উপহারসামগ্রী বিতরণ করেছে। ১৭ এপ্রিল মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং পরিষেবা
তাকওয়ার সৌজন্যে...
রেমিট্যান্সের সেরা ১০ ব্যাংকের তালিকায় ট্রাস্ট ব্যাংক
রেমিট্যান্স সংগ্রহের সেরা ১০ ব্যাংকের মধ্যে স্থান করে নিয়েছে ট্রাস্ট ব্যাংক। সম্প্রতি ঢাকার প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে সেন্টার ফর এনআরবি আয়োজিত এক অনুষ্ঠানে এই...
হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা
স্বাস্থ্য পরীক্ষায় গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালের অঙ্গ প্রতিষ্ঠানের সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি...
২০২৬-২৭ অর্থবছরের বাজেটের জন্য ডিসিসিআইর প্রস্তাবনা
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অ-তালিকাভুক্ত কোম্পানির করহার ২৭.৫ শতাংশের স্থলে ২৫ শতাংশ নির্ধারণ, ব্যক্তি খাতে করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা করা, জিডিপিতে করের অবদান...
এডিবি ২০২৫ সালে তার কার্যক্রম ২৯.৩ বিলিয়ন ডলারে উন্নীত করেছে
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ২০২৫ সালের জন্য নিজস্ব তহবিল থেকে ২৯.৩ বিলিয়ন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে এবং একই সঙ্গে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে...













