যমুনা ব্যাংক পিএলসির উদ্যোগে পাবনায় শুরু হয়েছে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি।
এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্ট। পাবনার গাছপাড়ায় ব্র্যাক লার্নিং সেন্টারে ৭ জুলাই এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নুর মোহাম্মদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের এসএমইএসপিডির যুগ্ম পরিচালক ও ডিপিডি মো. আইয়ুব আলী এবং যমুনা ব্যাংকের রাজশাহী অঞ্চলপ্রধান ফজলুল হক ও হেড অব এসএমই (মার্কেটিং) এনএইচএম নুসরাত।














