লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি সম্প্রতি মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৩-এ ‘মাস্টারকার্ড কন্টাক্টলেস (ইস্যুয়িং) ও ‘মাস্টারকার্ড ক্রেডিট বিজনেস (ডমেস্টিক) বিভাগে শ্রেষ্ঠত্বের জন্য পুরস্কার অর্জন করেছে। রাজধানীতে এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানের কাছ থেকে লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ার পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে মার্কিন দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স হেলেন লাফেভ, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক মো. শারাফাত উল্লাহ খান, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক মো. মোতাসেম বিল্লাহ ও বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের পরিচালক মো. সারওয়ার হোসেন উপস্থিত ছিলেন। লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস খুরশেদ আলম, এসভিপি ও হেড অব আইসিটি শেখ মোহাম্মদ ফুয়াদ, এসএভিপি ও হেড অব কার্ডস (ভারপ্রাপ্ত) মো. তৌফিকুর রহমান এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল।
সর্বশেষ
বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণে ট্রাস্ট ব্যাংকের চুক্তি
দেশব্যাপী সিএমএসএমই ক্লাস্টার এবং এমএসএমই খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকে দুটি পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। এ উপলক্ষে ১৯...
সাউথইস্ট ব্যাংকের নতুন ১০ এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন
আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রাখতে সাউথইস্ট ব্যাংক পিএলসি নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, মৌলভীবাজার, ফেনী ও কুমিল্লায় মোট ১০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু করেছে।...
বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন তহবিলে অংশগ্রহণে আইপিডিসির চুক্তি
দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা (এমএসএমই) খাতে অর্থায়ন সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন তহবিলের সঙ্গে অংশগ্রহণ চুক্তি (পার্টিসিপেশন এগ্রিমেন্ট) স্বাক্ষর করেছে আইপিডিসি ফাইন্যান্স...
প্রাইম ব্যাংক এবং কেনসো, ইউজেন ঢাকা এবং ইউজেন ওয়াটারফ্রন্টের মধ্যে চুক্তি
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি কেনসো, ইউজেন ঢাকা এবং ইউজেন ওয়াটারফ্রন্টের সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে নীরা ও প্রায়োরিটি গ্রাহকরা বিশেষ...
বাংলাদেশ ব্যাংকের দুই পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় যমুনা ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি
বাংলাদেশ ব্যাংকের দুটি গুরুত্বপূর্ণ পুনঃঅর্থায়ন স্কিমÑ ফাইন্যান্সিয়াল সেক্টর ফান্ড ফর দি ডেভেলপমেন্ট অব মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইস এবং ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিমের আওতায় বাংলাদেশ...














