ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাস উদযাপন উপলক্ষে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের সঙ্গে যৌথভাবে রাইজ অ্যাবাভ ফিয়ার শীর্ষক এক অ্যাওয়ারনেস সেশনের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক তারার উদ্যোগে আয়োজিত এই অনুপ্রেরণামূলক সেশনে অংশ নেন প্রায় ৮০ জন নারী গ্রাহক ও অতিথি। নারীদের স্বাস্থ্য সুরক্ষায় সাহস ও সহমর্মিতা যোগানোর অঙ্গীকারের পাশাপাশি তারা নিজেদের মধ্যে মতবিনিময় করেন। অনুষ্ঠানটির নলেজ পার্টনার হিসেবে ছিল গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স এবং পৃষ্ঠপোষকতায় ছিল গেটস ফাউন্ডেশন।
২৪ অক্টোবর ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক। তিনি বলেন, ব্র্যাক ব্যাংকে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ক্ষমতায়নের সূচনা হয় সচেতনতা থেকে আর সাহসের সূচনা হয় আলোচনা থেকে। এই সচেতনতা সেশনটি এমন এক উদ্যোগ, যেখানে ব্রেস্ট ক্যানসারের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে একত্রিত হয়েছেন বিশেষজ্ঞ ব্যক্তি, ব্রেস্ট ক্যানসারজয়ী যোদ্ধা, স্বেচ্ছাসেবক ও পরিবর্তন নিয়ে কাজ করা ব্যক্তিরা। ভয় নয়, সচেতনতাই পারে আশার আলো দেখাতে। আর সেটি সম্ভব আলোচনার মাধ্যমে।













