বাংলা কিউআর প্রচারে মার্কেন্টাইল ব্যাংকের র‌্যালি

0
56

দেশব্যাপী ক্যাশলেস লেনদেন ব্যবস্থা জোরদার এবং বাংলা কিউআর পেমেন্ট জনপ্রিয় করতে রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকায় এক সচেতনতা র‌্যালির আয়োজন করে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মতিউল হাসান প্রধান অতিথি হিসেবে এই ফিল্ড ক্যাম্পেইনের নেতৃত্ব দেন। ব্যাংকের চলমান ডিজিটাল পেমেন্ট ক্যাম্পেইনের অংশ হিসেবে এই র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিতে আরও অংশগ্রহণ করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরদ্বয় এবং অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা। ডিজিটাল পেমেন্ট সিস্টেমের সহজ উপযোগিতা প্রদর্শনের লক্ষ্যে মতিউল হাসান স্থানীয় এক মিষ্টির দোকানে বাংলা কিউআর ব্যবহার করে লাইভ পেমেন্ট করেন। র‌্যালি শেষে স্থানীয় ব্যবসায়ী ও খুচরা বিক্রেতাদের সঙ্গে বাংলা কিউআর নিয়ে সরাসরি কথা বলেন ব্যাংকের কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় দেশব্যাপী এই প্রচারাভিযান প্রান্তিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে যুক্ত করছে বলে মনে করেন স্থানীয় ব্যবসায়ীরা। ব্যাংকের এই ডিজিটাল ড্রাইভটি দেশব্যাপী সব শাখা ও আউটলেটে একযোগে পরিচালিত হচ্ছে।