বরিশালে মার্কেন্টাইল ব্যাংক নগদ ব্যবস্থাপনা প্রশিক্ষণ সম্পন্ন

0
195

মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট ব্যাংকিং ও আর্থিক পেশাদারদের মধ্যে সচেতনতা এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১০ জানুয়ারি বরিশালের বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস)-এ নগদ ব্যবস্থাপনাবিষয়ক একটি বিস্তৃত প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এমবিপিএলসির প্রশিক্ষণ ও উন্নয়ন প্রধান এস.এম. সেলিম উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এসভিপি এবং শাখা পরিচালনা নিয়ন্ত্রণ বিভাগের প্রধান মুহাম্মদ খোরশেদ আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এভিপি এবং বরিশাল শাখার প্রধান মওদুদ আহমেদ। বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন শাখা থেকে মোট ৫৫ জন অংশগ্রহণকারী প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।