এনসিসি ব্যাংক কৃষি খাতে বিশেষ সিএসআরের আওতায় ছাগলনাইয়া, ফেনী সদর, পরশুরাম, ফুলগাজী, দাগনভূঁইয়া ও সোনাগাজীর ১ হাজার বন্যাদুর্গত ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ করেছে। ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এবং এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগলনাইয়া ও ফেনী সদরের অনুষ্ঠানে প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন প্রকারের সবজি ও ধানবীজ, সার ও ব্যাকপ্যাক স্প্রে মেশিন বিতরণ করেন। এনসিসি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে ছাগলনাইয়ার অনুষ্ঠানে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অভিষেক দাশ ও ছাগলনাইয়ার উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অন্যানের মধ্যে এনসিসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মনিরুল আলম ও মোহাম্মদ মিজানুর রহমান, সিআরএম ডিভিশনের এসভিপি মুহাম্মদ শাহিদুল ইসলাম, এসভিপি ও দক্ষিণ-পূর্ব অঞ্চলের প্রধান মোহাম্মদ নুরুল হকসহ অত্র অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
বন্যাদুর্গতদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
২২ জুলাই শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু এলাকায় ৩০৫০টি অসহায় ও...
ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ ২২ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...
আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের সমঝোতা স্মারক স্বাক্ষর
আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজের...
নগদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহককে ব্যাংকিং সেবা দেবে এনআরবি ব্যাংক
গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাপ্রতিষ্ঠান নগদ। এ লক্ষ্যে প্রতিষ্ঠান...
টানা চতুর্থবার দেশের সেরা ইএসজি ব্যাংকের স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০২৬-এ বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো এ আন্তর্জাতিক...













