ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ট্রেনিং ইনস্টিটিউটে সম্প্রতি ব্যাংকের নবনিযুক্ত ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসারদের নিয়ে ৪০তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সৈয়দ ওয়াসেক মো. আলী এ কর্মসূচির উদ্বোধন করেন। ব্যাংকটিকে আধুনিক ইসলামী ব্যাংক হিসেবে গড়ে তুলতে তিনি সবাইকে ব্যাংকিং কার্যক্রমে সচেতন ও যত্নবান হওয়ার পরামর্শ দেন। এ সময় ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ একেএম আমজাদ হুসাইন ও অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণে ব্যাংকের নতুন নিয়োগপ্রাপ্ত ৩৫ জন ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার অংশ নেন।
সর্বশেষ
বন্যাদুর্গতদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
২২ জুলাই শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু এলাকায় ৩০৫০টি অসহায় ও...
ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ ২২ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...
আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের সমঝোতা স্মারক স্বাক্ষর
আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজের...
নগদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহককে ব্যাংকিং সেবা দেবে এনআরবি ব্যাংক
গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাপ্রতিষ্ঠান নগদ। এ লক্ষ্যে প্রতিষ্ঠান...
টানা চতুর্থবার দেশের সেরা ইএসজি ব্যাংকের স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০২৬-এ বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো এ আন্তর্জাতিক...














