পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

0
82

পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা ৮ এপ্রিল বেলা ১১টায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে শারীরিক উপস্থিতি ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মণ্ডল।
সভায় পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দÑ হাবিবুর রহমান, আজিজুর রহমান, এম. কবিরুজ্জামান ইয়াকুব এফসিএমএ (ইউকে), সিজিএমএ; মোস্তফা আহমদ, আয়শা ফারহা চৌধুরী, রুনা ফৌজিয়া হাফিজ, আসিফ এ. চৌধুরী, আহমেদ সালাহ সাত্তার, নাদির আহমেদ, মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী, মোহাম্মদ আলী, পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের শেয়ারহোল্ডার ও ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আনিসুজ্জামান এবং ব্যাংকের সিএফও ও মহাব্যবস্থাপক মোহাম্মদ লিটন মিয়া এফসিএ উপস্থিত ছিলেন। এ সময় পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আহসান উল্লাহ্, মহাব্যবস্থাপক মো. শাহ আলম ও কোম্পানি সচিব গণপতি কুমার বিশ্বাস এফসিএস উপস্থিত ছিলেন।