সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পূবালী ব্যাংক পিএলসি উপহারস্বরূপ হাটহাজারী সরকারি কলেজকে একটি মাইক্রোবাস প্রদান করেছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আলী হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদের কাছে আনুষ্ঠানিকভাবে মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের চট্টগ্রাম প্রিন্সিপাল অফিস প্রধান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ আবদুর রহিম, কলেজের উপাধ্যক্ষ গুল মোহাম্মদ, ব্যাংকের এডিসি বিভাগ প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. রবিউল আলম এবং চট্টগ্রাম উত্তর অঞ্চল প্রধান উপ-মহাব্যবস্থাপক একেএম মাসুদ। এ সময় পূবালী ব্যাংকের চট্টগ্রাম কেন্দ্রীয় অঞ্চল প্রধান উপ-মহাব্যবস্থাপক মো. আখতারুজ্জামান সরকার, চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল প্রধান উপ-মহাব্যবস্থাপক মো. শাহেদ আলী উপস্থিত ছিলেন।
সর্বশেষ
রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম
রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদে নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম। তিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম...
পদোন্নতি পেয়ে ব্যাংক এশিয়ার এএমডি হলেন জিয়াউল হাসান মোল্লা
ব্যাংক এশিয়া পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা। তিনি ২০১৮ সাল থেকে এ ব্যাংকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে...
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৭৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব...
শাহজালাল ইসলামী ব্যাংকের বোর্ড অডিট কমিটির সভা অনুষ্ঠিত
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির বোর্ড অডিট কমিটির ২৭৮তম সভা ২৮ এপ্রিল ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের স্বতন্ত্র...
সিটি ব্যাংক-ওয়াটার ডট ওআরজির নতুন উদ্যোগ
দেশে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণে সিটি ব্যাংক ও ওয়াটার ডট ওআরজি দুই বছর মেয়াদি একটি যৌথ উদ্যোগ শুরু করেছে। এ নিয়ে সম্প্রতি...













