দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে শাহজালাল ইসলামী ব্যাংক

0
423

দেশের বিভিন্ন অঞ্চলের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৩০০ জন দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। বৃত্তিপ্রাপ্ত এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা বর্তমানে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে অধ্যয়নরত। বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মধ্যে ১৫০ জন ছাত্র এবং ১৫০ জন ছাত্রী রয়েছেন। চার বছরে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের তাদের কোর্স সম্পন্ন করতে সর্বমোট তিন কোটি একাশি লাখ টাকার বৃত্তি প্রদান করা হবে। ১৯ নভেম্বর ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ওই বৃত্তির চেক প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক ও ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোসলেহ উদ্দীন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো. আবুল বাশার।