জাতীয় পেনশন কর্তৃপক্ষ এবং শাহজালাল ইসলামী ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

0
74

সর্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন, চাঁদা সংগ্রহ এবং এপিআই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে জাতীয় পেনশন কর্তৃপক্ষ এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির মধ্যে ১২ নভেম্বর বাংলাদেশ সচিবালয়ের অর্থ বিভাগের সভাকক্ষে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের উপস্থিতিতে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দীন খান এবং শাহজালাল ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোসলেহ উদ্দীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ্যে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় শাহজালাল ইসলামী ব্যাংক ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় পেনশন হোল্ডারদের কাছ থেকে কিস্তি সংগ্রহ করতে পারবে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সহকারী মহাব্যবস্থাপক (উপসচিব) সিরাজাম মুনিরা, শাহজালাল ইসলামী ব্যাংকের এসএভিপি মো. জাকির হোসেন এবং ব্যাংকের জনসংযোগ বিভাগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কেএম হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।